Showing posts with label সুন্নাহ. Show all posts
Showing posts with label সুন্নাহ. Show all posts

Saturday, January 16, 2010

একটি ভুল ধারণাঃ ৭৮৬ কি বিসমিল্লাহ'র বিকল্প!!

যেসব ক্ষেত্রে "বিসমিল্লাহির রাহমানির রাহীম" লেখা মাসনূন বা মুস্তাহাব সেসব ক্ষেত্রে অনেকেই "৭৮৬" লিখে থাকে। আবজাদের হিসাবে এটা "বিসমিল্লাহির রাহমানির রাহীম" এর অক্ষরগুলোর সংখ্যামানের সমষ্টি। কারো কারো ধারনা আছে যে, এই সংখ্যাগুলো লিখলে বা উচ্চারণ করলে "বিসমিল্লাহ" লেখার বা বলার কাজ হয়ে যাবে। এটা একটি ভুল ধারণা। মুখে "বিসমিল্লাহির রাহমানির রাহীম" পাঠ করে যদি এই অংকগুলো লেখা হয় তাহলে সেটা "বিসমিল্লাহ"র চিহ্ন গণ্য করা যেতে পারে। কিন্তু সরাসরি এই অংকটাকে "বিসমিল্লাহ"র বিকল্প মনে করা সম্পূর্ণ ভুল।

বলা বাহুল্য যে, একটি 'সুন্নাতে মুতাওয়ারাছা' যা সর্বযুগের ওলামা-মাশায়েখ ও দ্বীনদার ব্যক্তিদের অনুসৃত ছিল তা বাদ দিয়ে শুধু আবজাদী অংক লেখা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

সূত্রঃ মাসিক আলকাউসার, ফেব্রুয়ারী ০৯।